(1)
এবার আর এই মন্ডপখানি , শিবকে আড়ালে রাখিতে পারেনি ,
ঘরে তপে বসে ব্রহ্মচারিনী ,খুলে দেখে তার জানালাখানি ,
সূর্যকিরণে লেগেছে লালিমা ,লালে লাল আকাশ দিবাপূর্নিমা ,
মধুরং আর আবির লালেতে ,কভু এ প্রদীপ দেবেনা নিভিতে ,
ব্রহ্মের নাম হয়ে সতনাম ,থাকিবে ধরার প্রতিটি রেনুতে ||
শিব তার বহুদূরে থাকে যার ,দুই হয়ে তারে দেবেনা মিটিতে||
(2)
সেদিন প্রথম শিব দেখেছিল ,
অশ্রুবারিতে অভিষেক করেছিল ||
চরণে ধরিয়া তাহারে সে সোপানপরে ,
দাড়াইতে শিব নেমে এসেছিল ||
দ্বিতীয় বাসরে পূজা অবসরে ,
প্রথম , "এস " - তারে ডেকেছিল ||
পথ অজানা কৈলাশখানা ,
যত ভূতপ্রেত ভীত করেছিল ,
তবু জানা আছে সে যে তারই ঘর,
কেটে যাবে সব ভয় আর ডর ||
শিব অভিলাষী - শিবেরই প্রেয়সী ,
সৃষ্টিছাড়া যেন তার অন্তর ||
বোধের অগম্য , এ ভাব অন্য,যে যা বলুক - সে তাহাতে ধন্য ||
আসিবে সে পল , তপ আনবেই ফল,ভোলানাথ যে এমনি অনন্য ||
(3)
মন্দিরে বসে ধ্যানে একাএকা
সমাধিতে সে যে ভাসছে .....
♡ শিব মনেমনে হাসছে ♡
No comments:
Post a Comment