প্রভাতে উঠিয়া দেখেছিনু তারে ,প্রত্যক্ষ সেই এক - দেবতারে ,,
সুষুপ্তিকালে ভুলেছিনু যাঁরে , আলোকরশ্মি মনে পড়াইল তাঁরে ||
ধরিয়া ললাটে চন্দ্রচ্ছটা ,
গঙ্গা মস্তকে - সুবর্ণ জটা ,,
মুখভরা আছে গোঁফ আর দাড়ি ,
রাজাধিরাজ হয়েও তিনি যে ভিখারী ,,
বড় মায়া এলো, মন- একি হলো !! কেমনে তাঁহার গুণ বিচারি ??
ধর্ম কি মোর এই শেখালো , শিব বাসনায় আনিতে চাহিল ? !!
প্রণমি তাঁহারে ফিরি অন্তর-ঘরে, ঘন্টা ধর্ম- দৃষ্টি ফেরালো !!
আমি যে তাপসী,, তপেতেই বসি-শিবমধ্যে নারায়ন আভাষিলো !!
পার্বতী আজ হয়ে লক্ষীমতি , অন্তরমনেতে বৈকুন্ঠ খুঁজিল !!
No comments:
Post a Comment