Saturday, 27 September 2014

|| স্কন্দমাতা ||

কার্তিকজননী সন্তানস্নেহময়ী ,,
কোলেতে লইয়া আসেন জ্যোতির্ময়ী ,
স্কন্দ ভিতরে বীরতা-জ্ঞান ভরে ,
দিলেন জগতেরে সে আনন্দময়ী...
হইযাছে জননী যেবা সেই কার্তিকে ,
পূর্নিমাপরে পুন্যমাসেতে !!
জেনো তারা স্কন্দমাতা... বিমলা তারা...জগন্নাথের জগদ্ধাত্রী....

তার জন্মের -ও বহু আগের সেকথা ,,
শ্রীধর - সেবক ঘরে এসেছিল মাতা ,,
পথে এক ব্রাহ্মনে তাহার পিতামহে ,
গঙ্গাকিনারে জানায় অন্তর্ব্যথা !!


"দুঃখী ব্রাহ্মন আমি ,ভার বহিতে নারি,

মুক্ত কর মোরে ; মাকে নিয়ে যাও ঘরে....."

"হইবে পূর্ণ তব মনের বাসনা ,
হবে পূর্ণ গৃহলক্ষী- কামনা,
কন্যাসন্তান আসিবে তোমার অঙ্গনে ,
ভরিবে খুশী তোমার গৃহকোণে " ....

নির্বাক হইয়া জগদ্ধাত্রী কোলে লইয়া ,
ফেরেন পিতামহ এ বিধি মানিয়া ,,
ছিল যে তাহার উনবিংশতি পুত্র ,
একটি লক্ষীর আশায় ছিলেন সে বিপ্র !!
কেমনে জানিল একথা  সেই ব্রাহ্মন ,
তবে কি দেবী জানিলেন মোর মন ??!!

গৃহিনী তাঁহার ইন্দুনিভাননি ,
গজা-র জমিদার-দ্বারিকভটচাজ নন্দিনী,,
দুর্গাপূজা যে প্রাচীন তাহার পিতৃকুলে ,
কন্যা মানিয়া নিলেন তাঁরে কোলে তুলে,,
নিত্যসেবার সাথে বছরে একবার ,,
জগদ্ধাত্রীর পূজা শুরু হলো যে এইবার ,,
এক কন্যাও তাঁর হলো,'কোচি'নাম দিল,
এক বত্সরপরে সে ফিরিয়াও গেল ...
কন্যাসন্তানে হারায়ে,দুখী অতি হয়ে,,
বহুবছর পরে সে এক পৌত্রী পেল !!
সব গহনা মোর , যা আছে সব তোর ,
-ফের তারে কন্যাসম স্নেহ দিল ...

যেদিন পুত্রের সে হয়েছিল মা ,
তিথি ছিল যে কার্তিকপূর্নিমা...
গতবছর সংযোগে এই পঞ্চমীতে ,
কোলে  ধরিয়া সেই সন্তানেতে ,
বেঁধেছিল রাখি কাহারো কব্জিতে ....
মানে যার আজও তার অজানা ,
কোচি 'র -ই রাজা সে .. এর বেশি তো জানেনা ||

থাকুক তারপরের সেই ঘটনার কথা ,
কারো কেন ,মোর - ও নেই মাথাব্যথা....

28| 9 |2014 |

Kolkata

No comments:

Post a Comment