(1)
রুখতে পারেনি কেউ কভু মোর একলা এ পথে চলা ,
পারেনি আটকাতে সূর্যের সাথে একান্তে কথা বলা ||
গৌরব মোর ' তেজস্বিনী ' মিথ্যে বলিনা আমি ,
যাকে দিয়ে মন মরেছি যে কবে - সে যে জগতের স্বামী ||
কেমনে বাঁধিব ? মন কিম্বা দেহ , এরপরও কারো সাথে ,
শৈলপুত্রী থেকেছে কি বাঁধা কখনো কাহারো হাথে ?
শিবহম বলি পথ একা চলি সত্য সে সুন্দর ,
সূর্যে সে ভাসে , আকাশে সে হাসে, হাওয়ায় তারই আতর ||
(2)
ঘাটশিলা গিয়ে ছোটো সেই মেয়ে স্বর্ণ -তটিনী বাটে ,
গালুডির ঘাটে সূর্য তখন বসেছিল তার পাটে ||
গেয়েছিল গান "যদি তোর ডাক শুনে কেউ না আসে "
হেসে সূর্য নেমে যে তখনি বসেছিল তার পাশে ||
পুরীর সাগরে দশে ডুবে মরা যা তার কপালে ছিল ,
গহন জলেতে কেউ ধরে হাথ পাড়ে টেনে এনেছিল ||
ছোট থেকে মন একলার সাথে , শুরু তাকে ভালো লাগা ,
নিরবের গুঞ্জনে ধরে প্রাণেমনে অসীম অলিক ডাকা ||
(3)
No comments:
Post a Comment